বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটিতে বাসের ধাক্কায় আহত ৬

বাকেরগঞ্জ ( বরিশাল) উপজেলা সংবাদদাতা

বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে আসা পরিবহন খাদে পরে আহত ৬ যাত্রী।১৬ মার্চ সোমবার ভোর ৪.৫০ মিনিটের দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের

2026-03-16T15:39:44+00:00
2026-03-16T15:39:44+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটিতে বাসের ধাক্কায় আহত ৬
বাকেরগঞ্জ ( বরিশাল) উপজেলা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৩:৩৯ পিএম 
বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে আসা পরিবহন খাদে পরে আহত ৬ যাত্রী।

১৬ মার্চ সোমবার ভোর ৪.৫০ মিনিটের দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জের হেলিপ্যাড সংলগ্ন স্হানে ঢাকা থেকে ছেড়ে আসা  কুয়াকাটা গামী  ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে  খাদে পরে যায়। দূর্ঘটনায় বাসের( ৬) ছয় জন যাত্রী আহত হয়। 

দূর্ঘটনার স্হানের কাছেই ফায়ার সার্ভিসের স্টেশন অফিস হওয়ায় দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ গ্রহন করে। এবং  আহতদের স্হানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করে।  

ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আরিফুর রহমান জানান, দুর্ঘটনায়  ৬ ( ছয়) জন যাত্রী আহত হয়।  আহত যাত্রীরা হলো পটুয়াখালী খালী সদরের মাসুদুর রহমান (১৭), বরগুনার তালতলীর বেলাল হোসেন ( ৩৪).সালাউদ্দিন (৪০), সরমী( ২৭), শামীম (৪৫), ও আমতলীর রাহিমা  বেগম ( ৪৫)। এদের মধ্যে মারাত্মক আহত মাসুদুর রহমান কে  বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের আইসিইউ তে রাখা হয়েছে। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: