কাউখালীতে ৫ জামে মসজিদের ও ২ মন্দিরের পেয়েছেন সরকারি বেতন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন সরকার। নির্বাচনের আগে বিএনপি বলেছিল নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন

2026-03-16T12:32:05+00:00
2026-03-16T12:32:05+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
কাউখালীতে ৫ জামে মসজিদের ও ২ মন্দিরের পেয়েছেন সরকারি বেতন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:৩২ পিএম 
পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন সরকার। নির্বাচনের আগে বিএনপি বলেছিল নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে মসজিদে কর্মরত ইমাম, মোয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরে কর্মরত পুরোহিত সহ আরো সহযোগী দুইজনের সরকারিভাবে মাসিক সম্মানী ভাতা প্রদান করা হবে।   প্রতিশ্রুতি অনুযায়  প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশের প্রতিটি উপজেলার  প্রত্যেক ইউনিয়নে একটি  ও পৌরসভার একটি করে মসজিদ ও উপজেলায় দুটি করে মন্দিরে পাইলট প্রকল্প হিসেবে প্রতিশ্রুতি অনুযায়ী বেতন ভাতা প্রদান করেছেন সরকার।

 এই উপজেলার  পাঁচটি ইউনিয়নের ৫টি জামে মসজিদের পেশ ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের ও ২ টি মন্দিরের পুরোহিত, সহকারি পুরোহিত ও পরিচ্ছন্ন কর্মীর জন্য মাসিক ভাতা হিসেবে  যথাক্রমে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকা করে  ভাতা  সোনালী ব্যাংকের ইমাম মোয়াজ্জ ও পুরোহিতদের নিজ নিজ ব্যাংক একাউন্টে টাকা প্রদান করেছেন ধর্ম মন্ত্রণালয়। সোমবার ১৬ ই মার্চ ইমামদের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে। প্রথম সরকারি ভাতা পেয়েছেন  উপজেলার ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের দক্ষিণ বেতকা কেন্দ্রীয় জামে মসজিদ, ২নং  আমরাজুরি ইউনিয়নের উত্তর বাজার বাইতুন নূর জামে মসজিদ,৩ নং সদর ইউনিয়নে দক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া  ইউনিয়নে মোল্লাবাড়ি জামে মসজিদ এবং শিয়ালকাঠি ইউনিয়নের পশ্চিম ফলইবুনিয়া বায়তুন নূর হাওলাদার বাড়ি জামে মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেম। প্রত্যেকের  ব্যাংক একাউন্টে ইমাম পাঁচ হাজার , মুয়াজ্জিন তিন হাজার, ও খাদেমকে ২হাজার  টাকা করে প্রদান করেছে সরকার। যার ফলে  ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের গুরুত্ব দিয়ে  আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের কাজকে আরও উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে সরকার ।

সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, এসব মসজিদের ধর্মীয় দায়িত্ব পালনকারী ইমাম, খতিব ও মুয়াজ্জিনরা নিয়মিতভাবে মাসিক ভাতা পাবেন। এর মাধ্যমে তাদের জীবনযাত্রা কিছুটা স্বচ্ছল হবে। 

এছাড়াও উপজেলায় বেকুটিয়া ও রোহিঙ্গাকাঠি সর্বজনীন মন্দির দুটিতেও  একইভাবে পুরোহিত সহকারি পুরোহিত ও অপরিচ্ছন্ন কর্মীকে একইভাবে ভাতা প্রদান করেছেন সরকার। 

এ ব্যাপারে পশ্চিম ফলইবুনিয়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম ও উত্তর বাজার বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা আবু বকর জানান মৃত্যুর আগে হলেও সরকারি সম্মানটুকু পেয়েছি এজন্য আমরা আনন্দিত এবং সরকারের কাছে কৃতজ্ঞ। 

তারা আরো জানান তাদের নামে একাউন্টে টাকা আসলেও মুয়াজ্জিন ও খাদেমের টাকা এখনো একাউন্টে আসে নাই। এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান বলেন, টাকা ছাড় দেওয়া হয়েছে সার্ভারের মাধ্যমে যেকোনো সময় তাদের একাউন্টে টাকা পেয়ে যাবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: