প্রাণ কোম্পানির মুরগি চুরির ঘটনায় ছাত্রদল নেতা শাকিল বহিষ্কার

এম এ রাজা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উছমানপুর গ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ এগ্রো লিমিটেডের মুরগি ছিনতাইয়ের ঘটনায় গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি

2026-03-16T12:26:28+00:00
2026-03-16T12:26:28+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
প্রাণ কোম্পানির মুরগি চুরির ঘটনায় ছাত্রদল নেতা শাকিল বহিষ্কার
এম এ রাজা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:২৬ পিএম 
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উছমানপুর গ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ এগ্রো লিমিটেডের মুরগি ছিনতাইয়ের ঘটনায় গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ফারহান শাকিলকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

রবিবার (১৫ মার্চ) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার হাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়াকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে প্রাণ কোম্পানির একটি পরিবহন গাড়ি থেকে মুরগি ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই ঘটনায় শাকিল ফারহানের নেতৃত্বে কয়েকজন অংশ নেয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ছাত্রদলের দৃষ্টিগোচর হয় এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত গ্রহণ করে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: