মণিরামপুরে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে তরুণ সমাজের ভাবনা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মণিরামপুর (যশোর) সংবাদদাতা

মণিরামপুরে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে তরুণ সমাজের ভাবনা ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টে বাংলাদেশ এর

2026-03-15T17:58:42+00:00
2026-03-15T17:58:42+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
মণিরামপুরে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে তরুণ সমাজের ভাবনা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মণিরামপুর (যশোর) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:৫৮ পিএম 
মণিরামপুরে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে তরুণ সমাজের ভাবনা ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টে বাংলাদেশ এর ভাইব প্রজেক্টের আয়োজনে ১৫ মার্চ সকাল ১০টায় মণিরামপুর পৌর শহরের রাজিয়া কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 
 পিএফজি মণিরামপুর উপজেলা সমন্বয়কারী আব্দুল মান্নান-এর সঞ্চালনায় এবং ইয়ুথ অ্যাম্বাসেডর মোঃ জাকারিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের যশোর জেলা সমন্বয়কারী মোঃ গিয়াাস উদ্দিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক মণিরামপুর উপজেলা সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, মণিরামপুর প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, পিএফজি অ্যাম্বাসেডর  আসাদুজ্জামান রয়েল,  বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক খলিলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি আ.স ওবায়দুল্লাহ, মনিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্বাস উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ কামরুল ইসলাম, প্রভাষক হাসিনা আক্তার কাকলি, সাংবাদিক অশোক কুমার বিশ্বাস, ছাত্রদল সদস্য রিয়াদ হাসান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইয়ুথ লিডার ,শিক্ষার্থী, তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।
গভায় তরুণদের পক্ষ থেকে শিক্ষা, কর্মসংস্থান, গণতান্ত্রিক অধিকার, সুশাসন ও অংগ্রহণমূলক রাজনীতির বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরা হয়। পাশাপাশি তরুণদের প্রত্যাশা ও ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন নিয়েও আলোচনা হয়।
সুজন সভাপতি অধ্যাপক মোঃ  আব্বাস উদ্দিন বলেন, “তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সঠিক দিকনির্দেশনা ও সুযোগ তৈরি করতে পারলে সমাজ ও রাষ্ট্র আরও এগিয়ে যাবে।”
জামায়াত ইসলামীর উপজেলা সেক্রেটারী  খলিলুর রহমান বলেন,“তরুণদের প্রত্যাশা পূরণে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকে একসাথে কাজ করতে হবে।”
এছাড়া উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ তরুণ সমাজের উত্থাপিত প্র্যাশাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে তা বাস্তয়নে কাজ করার আশ্বাস দেন। এ ধরনের অনুষ্ঠান তরুণদের মতামত প্রকাশের একটি উন্মুক্ত প্লাটাটফর্ম তৈরি করেছে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: