খুলনায় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় বসতবাড়ির পাশের পুকুর থেকে ভারতি মন্ডল (৫৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভারতি মন্ডল

2026-03-15T17:48:59+00:00
2026-03-15T17:48:59+00:00
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
খুলনায় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার
খুলনা প্রতিনিধি
রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:৪৮ পিএম 
খুলনার পাইকগাছায় বসতবাড়ির পাশের পুকুর থেকে ভারতি মন্ডল (৫৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভারতি মন্ডল পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামের প্রভাষ মন্ডলের স্ত্রী এবং পুলিশ এসআই চিন্ময় মন্ডলের মা। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত ভারতি মন্ডলের বাড়িতে হানা দেয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে জিম্মি করে ঘরের আসবাবপত্র তছনছ করে লুটতরাজ চালায়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পাশের পুকুরে লাশ ফেলে রেখে পালিয়ে যায় তারা।

রবিবার সকালে নিহতের ভাই সুকুমার মন্ডল (গ্রাম: শংকরদানা) পুকুর খননের কাজে বোন ভারতির বাড়িতে আসেন। তিনি বাড়ির বারান্দার গ্রিল খোলা দেখে বোনকে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে তিনি চিৎকার দেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে লাশ উদ্ধার করার পর নিহতের গলায় গভীর ক্ষত চিহ্ন দেখতে পায়।

লতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন কুমার মন্ডল জানান, সকালে নিহতের ভাইয়ের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয় এবং পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। ঘরের ভেতর সব কিছু এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান,"পুকুরে লাশ পাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে আমাদের টিম কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।"

পুলিশ এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে এলাকায় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে। নিহতের পরিবারে এখন শোকের মাতম চলছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: