নরসিংদীতে পৃথক স্থান হতে শিশু ও প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে পৃথক স্থান হতে শিশুসহ দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর ছাদ থেকে এক শিশুর

2026-03-15T16:19:22+00:00
2026-03-15T16:19:22+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নরসিংদীতে পৃথক স্থান হতে শিশু ও প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৪:১৯ পিএম 
নরসিংদীতে পৃথক স্থান হতে শিশুসহ দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর ছাদ থেকে এক শিশুর মরদেহ ও একই দিনে সদর উপজেলার বাগহাটা খিদিরপুরের একটি টেক থেকে এক প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 
রোববার (১৫ মার্চ) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতের স্বজন ও পুলিশ জানায়, রায়পুরায় নিখোঁজের একদিন পর আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ প্রতিবেশীর ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। নিহত আবদুর রহমান উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।

গতকাল শনিবার সকালে শিশু আব্দুর রহমান বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় জিডি করা হয়।
রবিবার (১৫ মার্চ) সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে সেখানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজন ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এদিকে নরসিংদী সদর উপজেলার বাগহাটা খিদিরপুরের একটি টেক থেকে মাহাবুব (৩৭) নামে এক প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাহাবু্ব সদর উপজেলার কুরেরপাড় এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং একজন পেশাদার প্রাইভেটকার চালক ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, বেশকদিন ধরেই একটি প্রাইভেটকার কেনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মাহাবুব। গতকাল শনিবার রাতে দেড় লাখ টাকা নিয়ে বাড়ী থেকে বের হয়েছিলেন। পরে রাতে আর বাড়ি ফিরে আসেননি তিনি। রাতেই পু্লিশের সহায়তা নিলেও খোঁজ মেলেনি তার। সকালে সদর উপজেলার বাগহাটা খিদিরপুর এলাকার একটি টেক থেকে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। এসময় তার সাথে থাকা দেড়লাখ টাকাসহ তিনটি মোবাইল ফোন পাওয়া যায়নি।

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, দুটি ঘটনা সম্পর্কেই পুলিশ অবগত। ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এসব ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: