আশুগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলসহ তিনজন

2026-03-15T15:20:49+00:00
2026-03-15T15:20:49+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
আশুগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৩:২০ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা মো. আলমগীর মিয়া (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলমগীর মিয়া ময়মনসিংহ সদর উপজেলার আজমতপুর এলাকার মো. মজনু মিয়ার ছেলে।

একই দিন সকাল ৭টা ৫৫ মিনিটে একই এলাকায় আরেকটি অভিযানে একটি মোটরসাইকেল আটক করে পুলিশ। মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে আরও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মো. ইয়াকুব আলী (৩৮) ও মো. আলমগীর (৩৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াকুব আলী ও মো. আলমগীর নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চান্দেরকান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত যানবাহন বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: