হিলিতে প্রতিবন্ধীদের পাশে সমাজকল্যাণ মন্ত্রী, হুইলচেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ

দিনাজপুর প্রতিবেদক

জাতীয়

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে হুইলচেয়ার, ট্রাই সাইকেল ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক

2026-03-14T20:43:43+00:00
2026-03-14T20:43:43+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
জাতীয়
হিলিতে প্রতিবন্ধীদের পাশে সমাজকল্যাণ মন্ত্রী, হুইলচেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ
দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:৪৩ পিএম 
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে হুইলচেয়ার, ট্রাই সাইকেল ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে হাকিমপুর উপজেলার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে এসব সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে ৯ জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া ২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং ১ জনকে ট্রাই সাইকেল প্রদান করা হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের চলাফেরা ও দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে সমাজকল্যাণ মন্ত্রী হিলি মাদ্রাসা প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষ যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে জন্য সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম চালু রেখেছে।

তিনি আরও বলেন, হিলি একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। এখানকার রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। হিলিকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: