সৈকতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত ডলফিন

কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে।শনিবার (১৪ মার্চ) সকালে ডলফিনটি সৈকতের সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত

2026-03-14T16:46:31+00:00
2026-03-14T16:46:31+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সৈকতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত ডলফিন
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৪৬ পিএম 

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে।

শনিবার (১৪ মার্চ) সকালে ডলফিনটি সৈকতের সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত অবস্থায় ভেসে আসে বলে জানান লাইফগার্ড কর্মী জয়নাল আবেদীন ভুট্টু।

তিনি বলেন, ডলফিনটি দৈর্ঘ্যে ছয় ফুটেরও বেশি। ধারণা করা হচ্ছে এটি ইরাবতি জাতের ডলফিন হতে পারে।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দিপু বলেন, সমুদ্রে জেলেদের জালে আটকে অথবা জাহাজের ইঞ্জিনের পাখায় আঘাত পেয়ে ডলফিনটির মৃত্যু হতে পারে। তার ধারণা, ডলফিনটি আনুমানিক তিন থেকে চার দিন আগে মারা গেছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: