​ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২

গাজীপুর মহানগর সংবাদদাতা

​আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি)

2026-03-14T16:34:08+00:00
2026-03-14T16:34:08+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
​ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২
গাজীপুর মহানগর সংবাদদাতা
শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৩৪ পিএম 
​আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানা। অভিযানে নিয়মিত মামলার আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন:সানজু (২২): ফরিদপুর জেলার মধুখালী থানার বাসিন্দা (বর্তমান ঠিকানা: আশুলিয়া, নাঈম (১৯): বরগুনা জেলার বাসিন্দা (বর্তমান ঠিকানা: তুরাগ, ঢাকা,ইসমাইল হোসেন (৩৮): ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বাসিন্দা (বর্তমান ঠিকানা: আশুলিয়া,, জাহাঙ্গীর (২৯): ঢাকা জেলার ধামরাই থানার বাসিন্দা (বর্তমান ঠিকানা: উত্তরা পশ্চিম, সুমন (২৪): সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বাসিন্দা (বর্তমান ঠিকানা: আশুলিয়া কামাল হোসেন (২০): কুমিল্লা জেলার চান্দনা থানার বাসিন্দা,সিয়াম আহাম্মেদ (১৮): মাদারীপুর জেলার কালিশপুর থানার বাসিন্দা (বর্তমান ঠিকানা: উত্তরা পশ্চিম, মোঃ রাহাত মিয়া (২৬): পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাসিন্দা (বর্তমান ঠিকানা: গাছা, গাজীপুর,মোঃ সজিব হাসান (৩৮): গাজীপুরের বাসন থানা এলাকার বাসিন্দা,রেজাউল (৪১): সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বাসিন্দা (বর্তমান ঠিকানা: আজমপুর, উত্তরা, মোঃ আদিল (২৮): রংপুর জেলার গঙ্গাচড়া থানার বাসিন্দা (বর্তমান ঠিকানা: দক্ষিণখান, ঢাকা, সাইফুল ইসলাম (২৩): বরগুনা জেলার বাসিন্দা (বর্তমান ঠিকানা ফুলবাড়ীয়া, তুরাগ, ঢাকা)।

​পুলিশ জানায়, ঈদকে কেন্দ্র করে মহাসড়ক ও আশপাশ এলাকায় ছিনতাইকারী, মলম পার্টি এবং অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে এই তৎপরতা চালানো হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন এলাকা থেকে এসে টঙ্গী ও আশপাশের এলাকায় অপরাধমূলক কাজে লিপ্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।

​টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হচ্ছে। ঈদ উপলক্ষে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ​গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: