কমলগঞ্জে ১২ হাজার সুবিধাভোগীর মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জ ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভাসহ ৯টি ইউনিয়নের প্রায় ১২ হাজার দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ভিজিএফ

2026-03-14T15:35:52+00:00
2026-03-14T15:35:52+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ঈদুল ফিতর উপলক্ষে
কমলগঞ্জে ১২ হাজার সুবিধাভোগীর মাঝে ভিজিএফ’র চাল বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩:৩৫ পিএম 
মৌলভীবাজারের কমলগঞ্জ ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভাসহ ৯টি ইউনিয়নের প্রায় ১২ হাজার দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। শনিবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদে গরিব, দরিদ্র, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফ এর চাল বিতরন করা হয়। 

ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ শুরু করেছে। ইতিমধ্যে দরিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরন কার্যক্রম শুরু  হয়েছে। খুব শীঘ্রই কৃষি কার্ড বিতরন শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সকল মানুষের হাতে এই কার্ড পৌঁছে দেয়া হবে। পবিত্র ঈদুল উল ফিতরকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় গরীব, দরিদ্র, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের এসব চাল বিতরণ করা হচ্ছে। 

এ সময় মাধবপুর ইউুিনয়নে ১ হাজার ৭২ জন দরিদ্র নারী পুরুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরন করা হয়। পরে উপজেলার ইসলামপুর, আদমপুর, কমলগঞ্জ সদর, আলীনগর, শমশেরনগর, পতনঊষার, মুন্সীবাজার ও রহিমপুর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক জানান, পবিত্র ঈদুল উল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় কমলগঞ্জ পৌরসভায় ৩০ মে.টন এবং ৯টি ইউনিয়নে ৮৯.৮০০ মে.টন ভিজিএফ এর চাল বিতরণ করা হবে। 



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: