সিংড়ায় পথচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সিংড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের সিংড়ায় পথচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (১৪ মার্চ) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় নিম্ন আয়ের সাধারণ মানুষ, অটো

2026-03-14T14:45:36+00:00
2026-03-14T14:45:36+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সিংড়ায় পথচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিংড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:৪৫ পিএম 
নাটোরের সিংড়ায় পথচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় নিম্ন আয়ের সাধারণ মানুষ,  অটো চালক, ভ্যান চালক সহ পথচারীদের মাঝে এসব বিতরণ করেন আসন্ন পৌর সভা নির্বাচনে মেয়র পদে প্রত্যাশী প্রার্থী,  উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম বুলেট।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক   দলের সিনিযর যুগ্ন আহবাযক শরিফুল ইসলাম,  উপজেলা জিয়া পরিষদের সহসভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাজমুল হক, ছাত্র নেতা মাহাবুব সহ পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। 

মেয়র প্রত্যাশী প্রার্থী রফিকুল ইসলাম বুলেট বলেন, ৩৪ বছর ধরে রাজনীতির মাঠে আছি। জেল-জুলুম খেটেছি। চাকুরী ও ব্যবসা করি নাই। রাজনীতির সাথে সম্পৃক্ততায়  মানুষের কল্যাণে কাজ করে আসছি। আগামী পৌর নির্বাচনে মেয়র পদে আমি একজন প্রত্যাশি প্রার্থী। আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের কল্যাণে আজিবন কাজ করতে পারি।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: