দোহারে ভোররাতে এক নারীকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলায় ভোররাতে মলি আক্তার (২৮) নামে এক নারীকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার ভোরের উপজেলার আন্তা বাগেরকাচা

2026-03-14T14:21:22+00:00
2026-03-14T14:21:22+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
দোহারে ভোররাতে এক নারীকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:২১ পিএম 

ঢাকার দোহার উপজেলায় ভোররাতে মলি আক্তার (২৮) নামে এক নারীকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার ভোরের উপজেলার আন্তা বাগেরকাচা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মলি আক্তার ওই গ্রামের বাদশা বাবুর্চির মেয়ে। 

নিহতের স্বজনরা জানান ভোরে প্রকৃতির ডাকে সারা দিতে মলি ঘর থেকে বের হলে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: