বেলকুচিতে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন এমপি আলিমের

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশনায় সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় খাল পরিষ্কার কর্মসূচির

2026-03-14T13:22:07+00:00
2026-03-14T13:22:07+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
বেলকুচিতে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন এমপি আলিমের
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:২২ পিএম 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশনায় সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন আমিরুল ইসলাম খাঁন (আলিম), সংসদ সদস্য, ৬৬ সিরাজগঞ্জ ৫(বেলকুচি–চৌহালী–এনায়েতপুর) আসন।

শনিবার সকালে বেলকুচি পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ খাল পরিস্কার কর্ম সূচি উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আমিরুল ইসলাম খান আলিম স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে প্রতীকীভাবে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমরা যারা রাজনীতি করি, আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং জনগণকে সুরক্ষা দেওয়া। খালে জমে থাকা পচা কচুরিপানা ও ময়লা থেকে বিভিন্ন ধরনের জীবাণু তৈরি হয়, যা মশার বিস্তার ঘটায় এবং ডেঙ্গুসহ নানা রোগের ঝুঁকি বাড়ায়। তাই পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে খালগুলো পরিষ্কার করা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন— আপনাদের হাতে এখনো নির্বাচনের কালি লেগে আছে। সেই কালি মুছে যাওয়ার আগেই জনগণের কল্যাণে এই খালগুলো পরিষ্কার করতে হবে। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”

এমপি আলিম জানান, এই খাল পরিষ্কার কার্যক্রম এক মাসব্যাপী চলবে এবং পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল ও জলাধার পরিষ্কার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, জেলা বিএনপির সদস্য গোলাম আজম,মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা যুবদলের সভাপতি শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় স্থানীয় এলাকাবাসীও উপস্থিত থেকে খাল পরিষ্কার কার্যক্রমকে স্বাগত জানান এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

স্থানীয়রা মনে করছেন, খালগুলো পরিষ্কার করা হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অপরিষ্কার অবস্থায় পড়ে থাকা খালগুলোর কারণে বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিচ্ছিল। এই কর্মসূচি বাস্তবায়িত হলে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সচেতন মহল।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: