
প্রথম আসনে বসেন বিরোধীদলীয় নেতা Shafiqur Rahman। তার পাশে বসেন বিরোধীদলীয় উপনেতা Syed Abdullah Mohammad Taher। এরপর পর্যায়ক্রমে বসেন ATM Azharul Islam, Mujibur Rahman, Rafiqul Islam Khan, Saiful Alam Khan Milon, Shahjahan Chowdhury, Akhtar Hossain, Nurul Islam Bulbul এবং Gazi Nazrul Islam।
এদিন সংসদের কার্যক্রমের অংশ হিসেবে একাধিক সংসদীয় কমিটি গঠন করা হয়। অধিবেশনে এসব কমিটির ঘোষণা দেন স্পিকার Hafiz Uddin Ahmed।
কার্য-উপদেষ্টা কমিটির সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। এ কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সংসদনেতা Tarique Rahman, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, Khandaker Mosharraf Hossain, Mirza Abbas, Gayeshwar Chandra Roy, Mirza Fakhrul Islam Alamgir, Amir Khasru Mahmud Chowdhury, Salahuddin Ahmed, Nurul Islam Moni, Asaduzzaman, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, Nahid Islam এবং Naushad Jamir।
এছাড়া সংসদ কমিটি, বিশেষ কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটিও গঠন করা হয়েছে।
অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হয়। এসব অধ্যাদেশ উত্থাপন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী Asaduzzaman। পরে অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়।
উত্থাপিত অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে ব্যাংক, স্থানীয় সরকার, নির্বাচন ব্যবস্থা, পাবলিক প্রকিউরমেন্ট, ফৌজদারি কার্যবিধি সংশোধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনের সংশোধনী।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দুটি অধ্যাদেশ— জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি তহবিল অধ্যাদেশ, ২০২৫ এবং জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬—ও সংসদের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।