লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ একজন গ্রেপ্তার

এম এ ওয়াহেদ লাখাই থেকে

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংগ্রামের লিটন মিয়া নামে এক গাঁজা ব্যবসায়ী কে গাঁজা সহ আটকের খবর পাওয়া গেছে।

2026-03-13T15:33:36+00:00
2026-03-13T15:33:36+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ একজন গ্রেপ্তার
এম এ ওয়াহেদ লাখাই থেকে
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:৩৩ পিএম 
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংগ্রামের লিটন মিয়া নামে এক গাঁজা ব্যবসায়ী কে গাঁজা সহ আটকের খবর পাওয়া গেছে। লাখাই থানা সুত্রে জানা যায় বৃহস্পতিবার ১২ই মার্চ দিবাগত রাতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে  পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামান, এ এস আই খাইরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স করাব ইউনিয়নের সিংগ্রামে অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী  মোঃ জলাই মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া (২০) কে ৪ শত গ্রাম গাঁজা সহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। 
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহিদুল হক জানান, লাখাই উপজেলায় মাদকমুক্ত জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেব আসামী লিটনের বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক শুক্রবার ১৩ই মার্চ  আসামীকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: