সিংড়ায় যুবকদের উদ্যোগে তিন গ্রামের ১৪তম যৌথ ইফতার মাহফিল

সিংড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের সিংড়ায় যুব সমাজের উদ্যোগে তিন গ্রামের ১৪তম যৌথ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ মার্চ) উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও,

2026-03-12T12:52:43+00:00
2026-03-12T12:52:43+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সিংড়ায় যুবকদের উদ্যোগে তিন গ্রামের ১৪তম যৌথ ইফতার মাহফিল
সিংড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:৫২ পিএম 
নাটোরের সিংড়ায় যুব সমাজের উদ্যোগে তিন গ্রামের ১৪তম যৌথ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ মার্চ) উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও, হাতিয়ানদিঘী ও রঘুকদমা গ্রামের  যুব সমাজের উদ্যোগে বড়গ্রাম স্কুল মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
স্থানীয়রা জানায়, নিজেদেরকে মধ্যে স্বেচ্ছায় চাঁদা তুলে দীর্ঘ ১৪ বছর ধরে এ ইফতার মাহফিলের আয়োজন করে আসছে তারা। এবারের আয়োজন ছিল প্রায় ১৫শ জনের। 

আয়োজক কমটির শাকিল আহমেদ জানান, আজ থেকে ১৪ বছর আগে কয়েক বন্ধু মিলে নিজেদের টাকায় প্রথম বছর ৫০ জনের ইফতারের আয়োজন করি। সেখান থেকেই শুরু। এখন আল্লাহর রহমতে অনেক বড় আয়োজন করতে পারছি। আমাদের সাথে এ কাজে আছেন প্রায় ৩০ জন উদ্যোমী যুবক। প্রতি বছর রমজানের প্রথম দিন মিটিং করে সব ব্যবস্থা করি। 

গত ৫ বছর ধরে একটি করে  গরু কিনি। নিজেদের মধ্যে স্বেচ্ছায় চাঁদা তুলে  অর্থের ব্যবস্থা করি। অনেকে দান অনুদান দেন সব মিলেই প্রতি বছর ব্যবস্থা হয়ে যায় ইনশা আল্লাহ। 

বড়গ্রামের বাসিন্দা মাওলানা মোঃ শামসুল ইসলাম জানান, যুবকদের এ উদ্যোগ প্রশংসনীয়। এই ইফতারের মধ্যে দিয়ে আমাদের এই তিন গ্রামের সাধারণ মানুষের মধ্যে একটা মিলন মেলা ঘটে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: