হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাদ থেকে ইট পড়ে মকসুদ মিয়া(৩০) নামে এক ভ্যান চালকের মৃত্য হয়েছে।
বুধবার(১১ মার্চ) দুপুর ১.টায় উপজেলার ১নম্বর ইউনিয়নের পূর্বগড় মহল্লার নবী হোসেন মিয়ার বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক মকসুদ মিয়া উপজেলা সদরের ২নম্বর ইউনিয়নের শেখের মহল্লা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান,দুপুর বেলা ব্যাটারী চালিত একটি ভ্যানযোগে নবী হোসেনের বাড়িতে পানির ট্যাংক ও অন্যান্য মালামাল নিয়ে এসেছিলেন ওই চালক। ট্যাংক ও মালামাল আনলোড শেষে ওই বাড়ির ছাদ থেকে আকষ্মিকভাবে কয়েকটা ইট এসে পড়ে তার মাথায়। এসময় ইটের আঘাতে সাথেই সাথেই মাটিতে লুঠিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা চালক মকসুদকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।