রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ, ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে এক ঘণ্টা ঢাকা-সিলেট

2026-03-11T15:23:19+00:00
2026-03-11T15:23:19+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ, ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:২৩ পিএম 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে‌ছেন। 

বুধবার (১১ মার্চ) ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারাব পৌরসভার খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ অবরোধ কর্মসূচি করেছেন। 

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকার ভূঁইয়া ফেব্রিকস পোশাক কারখানায় ৪'শ শ্রমিক কাজ করে। শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস বকেয়া থাকলেও মালিকপক্ষ তা দেই দিচ্ছি বলে টালবাহানা করে আসছিলেন। বুধবার সকালপ শ্রমিকরা কারখানায় এসে জানতে পারেন বকেয়া বেতন ও ঈদ বোনাস ১৮ মার্চ পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখেন। এতে ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেয়। এতে স্বাভাবিক হতে শুরু করে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ উঠিয়ে কাজে যোগ দেয়।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: