সরকারি অফিসে যথাসময়ে উপস্থিতি তদারকি করতে মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

সরকারি নির্দেশনা অনু্যায়ী সকাল ৯:০০ টায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি তদারকি করতে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় কোন রকম প্রটোকল

2026-03-11T13:41:04+00:00
2026-03-11T13:41:04+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সরকারি অফিসে যথাসময়ে উপস্থিতি তদারকি করতে মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:৪১ পিএম 
 
সরকারি নির্দেশনা অনু্যায়ী সকাল ৯:০০ টায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি তদারকি করতে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় কোন রকম প্রটোকল ছাড়াই আকস্মিক সফর করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী, এমপি। 

আজ সকাল ৯:০০ টায় সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে তিনি এ আকস্মিক পরিদর্শন করেছেন। 

পরিদর্শনের সময় দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসার, সিংগাইর, মানিকগঞ্জ- সহ অন্যান্য দপ্তরের প্রায় সকল কর্মকর্তা- কর্মচারী তাদের নিজ নিজ দপ্তরে যথাসময়ে উপস্থিত ছিলেন। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে প্রতিমন্ত্রীর সংক্ষিপ্ত মতবিনিময়ে এলাকার সমস্যা, সম্ভাবনা ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কর্মসূচী বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তাবৃন্দ জানান, সৌহার্দ্যপূর্ণ টিম স্পিরিট নিয়ে তাঁরা কাজ করছেন। 



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: