হবিগঞ্জের মাধবপুরে অবৈধ বালু পরিবহন ও মাটি উত্তোলন রোধে পরিচালিত মোবাইল কোর্টে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ৯ মার্চ ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার মোঃ ইমন মিয়া (পিতা- ছেনু মিয়া) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১০ মার্চ ২০২৬ তারিখে মাধবপুর উপজেলার আফজালপুর এলাকার মোঃ খলিল মিয়া (পিতা- খেলু মিয়া) কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
দুইটি পৃথক মামলায় মোট ২ জনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে। এ সময় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত দুইটি ট্রাক্টর জব্দ করে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।
মোবাইল কোর্টে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়। অভিযানে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম সহযোগিতা করে। সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে অবৈধ বালু পরিবহন ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।