বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য

স্টাফ রিপোর্টার

জাতীয়

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। বিশেষ করে নীল অর্থনীতি, শিক্ষা, বিনিয়োগ ও

2026-03-10T17:18:09+00:00
2026-03-10T17:18:09+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
জাতীয়
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য
স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:১৮ পিএম 

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। বিশেষ করে নীল অর্থনীতি, শিক্ষা, বিনিয়োগ ও বিমান চলাচল খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে।

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মঙ্গলবার (১০ মার্চ) যুক্তরাজ্যে এক দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট।

বৈঠকে বাংলাদেশের ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি খাতে বিনিয়োগের সুযোগ তৈরি, ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের আন্তর্জাতিক প্রসার, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হয়।

এ সময় চলতি মাসের শেষ দিকে ক্যামেরুনে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনকে সামনে রেখে দুই দেশ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে একমত হয়।

এর আগে যুক্তরাজ্যের বাংলাদেশ-বিষয়ক বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ড. খলিলুর রহমান ও হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে বিমান চলাচল খাতে সম্ভাব্য সহযোগিতা এবং বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে প্রতিনিধি দলটি এ সংক্রান্ত দুটি পৃথক বৈঠকও করে।

এছাড়া ২০২৭–২০৩৬ মেয়াদের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক পদে যুক্তরাজ্যের প্রার্থী অধ্যাপক ডাপো আকান্দে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সমর্থন কামনা করেন।

বৈঠকগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম ও নির্বাচনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক অঙ্গনে দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: