খুলনায় মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের ছাঁদ থেকে পড়ে এক সেন্টারিং মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ১৫ তলা ভবনের ছাঁদ থেকে পড়ে তিনি মারা যান বলে জানা যায়। নিহত বজলু সাতক্ষীরা সদরের কুশখালী এলাকার বাবর আলীর ছেলে।
সোনাডাঙ্গা থানার ইনচার্জ অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে ১৫ তলা ভবনের ছাদে রড বাঁধার কাজ করছিলেন তিনি। এ সময় পা পিছলে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।