ফেনীতে ২ ইটভাটা কার্যক্রম বন্ধ ৩ লাখ টাকা জরিমানা

ফেনী জেলা সংবাদদাতা

ফেনীতে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শাপলা ব্রিফস ও মঠবাড়িয়া ব্রিকস এর কার্যক্রম বন্ধ করে ৩

2026-03-10T15:33:27+00:00
2026-03-10T15:33:27+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
ফেনীতে ২ ইটভাটা কার্যক্রম বন্ধ ৩ লাখ টাকা জরিমানা
ফেনী জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:৩৩ পিএম 
ফেনীতে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শাপলা ব্রিফস ও মঠবাড়িয়া ব্রিকস এর কার্যক্রম বন্ধ করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

আজ দুপুরে জেলা প্রশাসনের সহকারি কমিশনার চয়ন বড়ুয়া এ জরিমানা করেন। 
সূত্রে জানা গেছে, বন ও পরিবেশ জলবায়ু মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ফেনীতে পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা ও মনিটরিং করেন।

এসময় শর্শদী ইউনিয়নের মো: আলী বাজার সংলগ্ন শাপলা ব্রিফস গিয়ে দেখা গেছে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না থাকায় কার্যক্রম বন্ধ করে ২ লাখ টাকা জরিমানা করেন। একই দিন ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া ব্রিকস কে লাইসেন্স নবায়ন না থাকায়  অবৈধ ভাবে পরিচালনা করায় ১ লাখ টাকা জরিমানা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট সহকারী পরিচালক তানবীর হোসেন ও পরিদর্শক শাওন শওকত, জেলা ব্যাটালিয়ান আনসার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক তানবীর হোসেন জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: