টেকনাফে দুই ভাই মিলে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলের মারধরে কালা মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।সোমবার (৯ মার্চ) দিবাগত

2026-03-10T14:49:16+00:00
2026-03-10T14:49:16+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
টেকনাফে দুই ভাই মিলে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ
কক্সবাজার সংবাদদাতা
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৪৯ পিএম 
কক্সবাজারের টেকনাফে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলের মারধরে কালা মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকা এ ঘটনা ঘটে। বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কালা মিয়া ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত তার দুই ছেলে শাকের আলম ও মনির আলম।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ মামুন জানান, হাসপাতালে আনার আগেই কালা মিয়ার মৃত্যু হয়েছে। তার শরীরের কয়েকটি স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, কালা মিয়ার স্ত্রী তাদের পৈত্রিক সম্পত্তি বিক্রি করা নিয়ে দুই ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে পড়েন। জমিটি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য ছেলেরা বাবার ওপর চাপ সৃষ্টি করছিল। তবে সব ওয়ারিশের মধ্যে ভাগ করে দেওয়ার পর জমি বিক্রি করবেন বলে জানালে তারা তাতে রাজি হয়নি। এ নিয়ে বিরোধের একপর্যায়ে দুই ছেলে বাবাকে বেধড়ক মারধর করে।

স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, কালা মিয়ার ছেলেরা মায়ের জমির ভাগ নেওয়ার বিষয়টি নিয়ে প্রায়ই বাড়িতে এসে বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াত। বিষয়টি নিয়ে এর আগে কালা মিয়ার বড় মেয়ে তাকে অবহিত করেছিলেন। পরে তিনি ছেলেদের ডেকে বুঝিয়ে বলারও চেষ্টা করেন। তবে এরপরও গত দুই দিন ধরে তারা সম্পত্তির বিষয়টি নিয়ে বাবাকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে বলে অভিযোগ রয়েছে। পরে রাতে তাকে বেহুঁশ অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় মেয়ে এলম বাহার বলেন, সামান্য জমির লোভে আমার দুই ভাই বাবাকে মারধর করে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলেদের মারধরে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: