রাণীনগরে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে রমজানের তাৎপর্য ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে রোজাদারের ভূমিকা বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে

2026-03-10T12:44:24+00:00
2026-03-10T12:44:24+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
রাণীনগরে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:৪৪ পিএম 
নওগাঁর রাণীনগরে রমজানের তাৎপর্য ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে রোজাদারের ভূমিকা বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন শাখার আমীর মো: ফারুক-এ-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদের সদস্য মো: খবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শুরা সদস্য ও আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা ইবনে আব্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর শাখার আমীর ও আসন্ন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ডা: মো: আনজীর হোসেন, সেক্রেটারী মো: শামীনুর ইসলাম (শামীম)। 

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন এবং তার অঙ্গসংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ইফতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন নওগাঁ-৬ আসনসহ দেশজুড়ে জনগণের ভোটে জামায়াত প্রার্থী নির্বাচিত হলেও সরকারি ভাবে বিজয়ী হতে দেওয়া হয়নি। তবুও জামায়াতে ইসলামী মহান আল্লাহর পথে ইসলাম প্রচারের কাজ অব্যাহত রাখবে। জনগণের আমানত জামায়াত কখনো খেয়ানত করবে না। একসময় জনগণের ভুল ভাঙ্গবেই। তাই আগামী উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করে ইনসাফের সমাজ বিনির্মাণে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: