মাদারগঞ্জে ৫ দিন পর পাম্পে মিলল তেল, স্বস্তিতে বাইকচালকরা

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জে টানা পাঁচ দিন তেলের সংকটের পর অবশেষে একটি ফিলিং স্টেশন থেকে তেল বিক্রি শুরু হয়েছে। এতে কিছুটা স্বস্তি

2026-03-09T15:03:09+00:00
2026-03-09T15:03:09+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মাদারগঞ্জে ৫ দিন পর পাম্পে মিলল তেল, স্বস্তিতে বাইকচালকরা
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:০৩ পিএম 
জামালপুরের মাদারগঞ্জে টানা পাঁচ দিন তেলের সংকটের পর অবশেষে একটি ফিলিং স্টেশন থেকে তেল বিক্রি শুরু হয়েছে। এতে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন মোটরসাইকেল চালকরা।

সোমবার সরেজমিনে দেখা যায়, মাদারগঞ্জ পৌর এলাকায় দুটি ফিলিং স্টেশন থাকলেও লাবনী ফিলিং স্টেশনে তেলের গাড়ি না আসায় সেটি এখনও বন্ধ রয়েছে। বর্তমানে জোনাইল রোডের তুহিন মৌসুমি ফিলিং স্টেশন থেকে রাত ৯টা থেকে পুলিশের উপস্থিতিতে আগের দামেই তেল বিক্রি শুরু করেছে কর্তৃপক্ষ।

তেল বিক্রি শুরুর খবর পেয়ে মোটরসাইকেল চালকরা সেখানে ভিড় করেন। কয়েকজন বাইকচালক জানান, কয়েক দিন ধরে তেলের জন্য বিভিন্ন পাম্পে ঘুরেও তেল পাওয়া যায়নি। অবশেষে তেল পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

তুহিন মৌসুমি ফিলিং স্টেশনের কর্মচারী ইমরান বলেন, তেল আসার পর থেকে গ্রাহকদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণের জন্য ২০০ টাকার সমপরিমাণ তেল দেওয়া হচ্ছে। তবে খোলা বাজারে পাইকারি তেল বিক্রি আপাতত বন্ধ রাখা হয়েছে।

ফিলিং স্টেশনের ম্যানেজার আলি জানান, রোববার সন্ধ্যার পর তেলের গাড়ি এসে পৌঁছায়। তেল নামানোর পর পুলিশের উপস্থিতিতে প্রতি লিটার ১১৭ টাকা দরে তেল বিক্রি শুরু করা হয়েছে। একজন বাইকচালক সর্বোচ্চ দুই লিটার তেল নিতে পারছেন বলেও জানান তিনি।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: