জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পৌরসভার অন্তর্গত ৩ নং ওয়ার্ড দক্ষিণ গাবেরগ্রামের বেপারী পাড়ার দক্ষিণ পাশে একটি ব্রিজ নির্মাণেই যাতায়াতের ভোগান্তির অবসান হতে পারে ৫০ হাজার মানুষের।
মাদারগঞ্জের নতুন হাট হতে মাত্র ৫০০ মিটার দক্ষিণে এবং পৌরগেটের মাঝখানে একটি কাঠের ব্রিজ রয়েছে। সেই ব্রিজ দিয়ে শুধুমাত্র পায়ে হেঁটে চলাচল করা যায়। ব্রিজটি যমুনা নদীর রক্ষা বাঁধের পূর্ব পাশে অবস্থিত। বিগত সরকারের সময় বগুড়া জেলার সাথে নদীপথের যোগাযোগ করার জন্য দক্ষিণ গাবের গ্রাম হয়ে যমুনার পূর্ব পাড় পর্যন্ত ডেজার্ট দিয়ে মাটি কেটে কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। পৌরসভার দক্ষিণের শেষ সীমানার পৌর গেটের দক্ষিণ-পশ্চিম দিকের বন চিথলিয়া,78 চর,বীর নাদা গাড়ি,চরনাদা গাড়ি,,শুভগাছা,জাম থল, শুন গোচা, শোলদুপুরি,ডাকাত মারা,,পশ্চিম সুখনগরী,,চর সুখ নগরী,ইন্দুর মারা,দীপচর, ফুলজোড়নাংলা,ফুলজোড় জাহুনেরচর, মুলাবাড়ি, আতা মারি, কাইজের চর, বটতলা নাংলার প্রায় পঞ্চাশ হাজার মানুষ চলাচল করে বিভিন্ন কাঁচা রাস্তা পাড়ি দিয়ে মাদারগঞ্জ নতুনহাটে আসতে হয়।এই হাটে বিভিন্ন এলাকা থেকে আসা মরিচ দেশের বাইরে রপ্তানি হয়। তেমনি ভুট্টা, ধান,শসা আসে এই বাজারে।একটি ব্রিজ না থাকায় বিভিন্ন এলাকা থেকে গরুর গাড়ি,ঘোড়ার গাড়ি,অটো গাড়ি,ভ্যান গাড়ি, বাইসাইকেল ও মোটরসাইকেল দিয়ে তাঁরা পণ্য পরিবহন করে থাকে।ব্রীজ না থাকায় মাত্র ৫০০ মিটার দূরত্বের পথ চাঁদপুর,বালিজুড়ী হয়ে মাদারগঞ্জ হাটে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে আসতে হয়।কাঁচা রাস্তায় যাতায়াতের যেমন দুর্ভোগের,পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে হয়।কাঠের এই ব্রিজের নিচ দিয়ে উত্তর পাশের আবদ্ধ জলাশয়ের পানি প্রবাহিত হওয়ার ফলে কোন যানবাহন চলেনা। যেখানে ১০ টাকা অথবা অতিরিক্ত ৫০ টাকা ভাড়া দিয়ে গাবের গ্রামের বাজার হয়ে উপজেলা যাতায়াত করা যায়, সেখানে ব্রিজ না থাকায় যাত্রীদের বিভিন্ন যানবাহনে বিশেষ করে বাইকে যাতায়াতে অতিরিক্ত অর্থ খরচ করতে হয়।কাঠের ব্রিজের উত্তর পাশেই বনচিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।স্কুলে আসা যাওয়া কোমলমতি শিশুরা চরম ভোগান্তিতে পড়ে, গর্ভবতী মায়েদের বিশেষ মুহূর্তে বিপাকে পড়তে হয়।
গণমাধ্যম কর্মী দৈনিক ভোরের ডাক, দৈনিক আজকের জামালপুর পত্রিকার ও রূপসী বাংলা টেলিভিশনের মাদারগঞ্জ প্রতিনিধি মো. রফিকুল বারী'র মাধ্যমে গ্রামবাসী আশা করেন ,মেলান্দহ ও মাদার গঞ্জের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক সুমন চৌধুরী 'র সু দৃষ্টিতে অবিলম্বে ব্রিজ টি নির্মিত হবে।