টাঙ্গাইলের সখীপুরে ইরানের সাম্প্রতিক মিসাইল হামলায় সখীপুরে মোশাররফ হোসেন (৪২) রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় সৌদি আরবের খারিজ শহরে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।
এ খবর তার বাড়িতে পৌঁছা মাত্র তার বাড়িতে সুকের ছায়া নেমে আসে। মোশাররফ হোসেন উপজেলার ৩ নং গজারিয়া ইউনিয়নের কীর্তন খোলা গ্রামের সুর্যত মিয়ার ছেলে। মোশাররফ ব্যক্তিগত জীবনে বিবাহিত দুটি সন্তানের জনক। বড় ছেলে মাহিম নবম শ্রেণীর ছাত্র ছোট ছেলে মিহানের বয়স একবছর।
উল্লেখ্য, গত আট বছর আগে পরিবারের হাল ধরতে বিদেশ পারি জমায় মোশাররফ। সেখানে আলখারিজ নামক জায়গায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন। ভালই চলছিল মোশাররফের পরিবার গতকাল রাতে স্ত্রী কবরী আক্তারের সাথে কথা হয় মোশাররফের এটাই যে স্ত্রীর সাথে শেষ কথা হবে এটা মেনে নিতে পারছেনা স্ত্রী কবরী আক্তার। একথা বলে তিনি তার দুটি সন্তান কে জড়িয়ে ধরে বিলাপ করছেন। হঠাৎই রাত তিনটার দিকে ফোনে খবর আসে তার স্বামী আর বেচে নেই। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে মোশাররফের বাড়ি আকাশ বাসাত বারি হয়ে উঠে।তার মা,জহুরা খাতুন তার একমাত্র সন্তান কে হারিয়ে পাগল প্রায়। বাবা সুর্ষত আলী দুটো নাতীকে নিয়ে বিলাপ করে বলছেন, আমার সন্তানের কি দোষছিল তাকে মিসাইলের আঘাতে মরতে হবে।
সকালে মোশাররফের বাড়িতে আসেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী।
বাড়িতে সকলের সাথে কথা বলেন খোজ খবর নেয়। পরিবারকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।আব্দুল্লাহ আল রনি বলেন,প্রবাসী কল্যাণ মন্ত্রানলয়ের সাথে যোগাযোগ করে লাশ দেশে আনার সকল ব্যবস্থা করবেন।