৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়ে পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই ও প্রায় ৩০ হাজার

2026-03-09T13:46:37+00:00
2026-03-09T13:46:37+00:00
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক
মেঘনায় রাতভর অভিযান
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:৪৬ পিএম 

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়ে পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই ও প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় ১৪ জন জেলেকে আটক করা হয়।

রোববার দিবাগত রাত (৮ মার্চ) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হিজলা উপজেলার মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম-এর নেতৃত্বে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।

অভিযানে পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই এবং প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে ১০ জনকে ৪ হাজার টাকা করে এবং ৪ জনকে ২ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মেঘনা নদীতে মাছের প্রজনন রক্ষা ও অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক জেলেরা হলেন— মোঃ শাহাবুদ্দিন (৪৫), মোঃ মিরাজ হোসেন (২৩), মোঃ ইব্রাহীম (২৪), মোঃ রাসেল (৩৫), মোঃ সুলাইমান (২৫), মোঃ সাইদুল ইসলাম (৩০), মোঃ আরিফ (৩২), মোঃ জাকির (৪৮), রুবেল মাঝি (৩৮), নূর ইসলাম রাঢ়ী (৩৩), মোঃ শাহ-আলম (৪৩), মোঃ আনিচ (৩৭), আমিন (৩০) ও মোঃ সাকিল মাঝি (৩০)।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: