বগুড়ায় ভেজাল সেমাই ও পলিথিন উৎপাদন কারখানায় জরিমানা

বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়া শহরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। ১৬শ কেজি পলিথিন জব্দ করে ব্যবসায়ীর অর্থদণ্ডসহ কারখানা সিলগালা করা

2026-03-08T17:26:00+00:00
2026-03-08T17:26:00+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
বগুড়ায় ভেজাল সেমাই ও পলিথিন উৎপাদন কারখানায় জরিমানা
বগুড়া জেলা সংবাদদাতা
রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:২৬ পিএম 
বগুড়া শহরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। ১৬শ কেজি পলিথিন জব্দ করে ব্যবসায়ীর অর্থদণ্ডসহ কারখানা সিলগালা করা হয়েছে। পৃথক অভিযানে শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানের জরিমানা করেছে ভোক্তা অধিকার। 

দুই লাখ টাকা অর্থদন্ডিত গোবিন্দ মোহন্ত শেরপুর হাটখোলা এলাকার ডলি ফুড প্রোডাক্টস পরিচালক। ৫০ হাজার টাকা অর্থদন্ডিত আমিনুল ইসলাম জয়পুরপাড়ার মা পলি প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানার মালিক। তিনি রাজধানীর আজিমপুর লালবাগ মহল্লার মৃত দিলগনির ছেলে। 

গতকাল রোববার র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি জানান, শনিবার রাতে সদর উপজেলার জয়পুরপাড়া এলাকার পলিথিন উৎপাদন কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ সংরক্ষণ আইনে কারখানা মালিকের অর্থদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। 

গতকাল দুপুরে শেরপুর বারদুয়ারী এলাকার ডলি ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, ঝুড়ি ভাজা, নিমকি, মনেক্কা এবং অনুমোদন ছাড়াই সেমাই উৎপাদন করা হচ্ছিল। পোড়া তেল দিয়ে ডালডা গলিয়ে পুনরায় খাদ্যে ব্যবহার করার প্রমাণ মেলে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: