কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপের দায়ে ২ নারীসহ আটক-৪

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপের দায়ে ২ নারীসহ চারজনকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। আটককৃতরা হলেন, সোহাগ (৪৫), আবু হানিফ (৪২), মোসা.

2026-03-08T15:11:37+00:00
2026-03-08T15:11:37+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপের দায়ে ২ নারীসহ আটক-৪
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:১১ পিএম 
কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপের দায়ে ২ নারীসহ চারজনকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। আটককৃতরা হলেন, সোহাগ (৪৫), আবু হানিফ (৪২), মোসা. তানিয়া (২৬) ও মাহিনুর (৩৫)। জরুরি পরিসেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে শনিবার (৭ মার্চ) গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের মহুরি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃত সোহাগের বাড়ি চাঁদপুর, তানিয়া মির্জাগঞ্জ, আবু হানিফ ও মাহিনুর'র বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায় বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আটককৃত সোহাগ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের মুহুরি বাড়িতে ঘরজামাই হিসেবে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছে। দেশের বিভিন্ন উপজেলা থেকে নারীদের এনে লোক চক্ষুর অন্তরালে দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি পরিচালনা করছে। 

ঘটনার দিন রাতে অজ্ঞাত পরিচয়ে ৯৯৯ নম্বরে কল পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। প্রকাশ্যে বেশ্যা বৃত্তির উদ্দেশ্যে আপত্তিকর অঙ্গভঙ্গি ও অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় পুলিশ তাদেরকে আটক করে। এসময় আটকৃতদের ঘটনাস্থলে আসার কারণ জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারিনি।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: