কিশোরগঞ্জে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭টি ঘর ভস্মীভূত, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

নীলফামারী জেলা সংবাদদাতা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তুলার গোডাউনসহ মোট ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দুপুরে উপজেলা

2026-03-07T19:23:49+00:00
2026-03-07T19:23:49+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
কিশোরগঞ্জে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭টি ঘর ভস্মীভূত, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি
নীলফামারী জেলা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:২৩ পিএম 
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তুলার গোডাউনসহ মোট ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিসের পাশে এই দুর্ঘটনাটি ঘটে। এতে নগদ টাকা ও মালামালসহ অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলা পরিষদ থেকে পানিয়ালপুকুরগামী রাস্তার ধারে অবস্থিত তুলা ব্যবসায়ী মোখলেছুর রহমানের (৫৯) তুলার গোডাউনে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী মোখলেছুর রহমান, যার আদি নিবাস কুষ্টিয়া জেলায়, তিনি ওই এলাকায় একজন পুলিশ কর্মকর্তার বাড়ি ভাড়া নিয়ে সেখানে সপরিবারে বসবাস এবং ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আগুনে তার বসতঘরসহ ব্যবহৃত মোট ৭টি ঘর মুহূর্তের মধ্যেই সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংস হয়ে যায়।

আগুনের লেলিহান শিখায় গোডাউনে থাকা তুলার মেশিন, বিপুল পরিমাণ মজুদকৃত তুলা, বিক্রির জন্য তৈরি করা লেপ-তোষক এবং ঘরের মূল্যবান ফার্নিচার ও আসবাবপত্রসহ প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোখলেছুর রহমান জানান, এই আকস্মিক অগ্নিকাণ্ডে তার অন্তত ২০ লক্ষাধিক টাকার সমপরিমাণ সম্পদ নষ্ট হয়ে গেছে, যা তাকে বড় ধরনের আর্থিক সংকটে ফেলেছে।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তুলা অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের লিডার মোস্তাফিজার রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, প্রাথমিক তদন্তে আগুনের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকেই চিহ্নিত করা হয়েছে। তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও গভীর তদন্ত করা হবে এবং এরপরই চূড়ান্ত তথ্য জানানো সম্ভব হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: