রাজনীতিবিদসহ বিশিষ্টজনের সম্মানে ভারতীয় হাইকমিশনের ইফতার

ভোরের ডাক রিপোর্ট

জাতীয়

রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক, সাংবাদিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তির সম্মানে ইফতারের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন।শনিবার রাজধানীর শাহবাগে

2026-03-07T19:21:09+00:00
2026-03-07T19:25:11+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
রাজনীতিবিদসহ বিশিষ্টজনের সম্মানে ভারতীয় হাইকমিশনের ইফতার
ভোরের ডাক রিপোর্ট
শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:২১ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৭:২৫ পিএম
রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক, সাংবাদিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তির সম্মানে ইফতারের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন। 

শনিবার রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল রূপসী বাংলায় গ্র্যান্ড বলরুমে ইফতারের আয়োজন করা হয়।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং তার সহধর্মিনী মানু ভার্মার আমন্ত্রণে  ইফতারে অংশ নেন, সরকারের মন্ত্রী পরিষদের সদস্য, বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। 

উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব স্থানীয়  সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান টুকু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, জাতীয় সংসদের হুইপ আসাদুল হাবিব দূলু, প্রধানমন্ত্রীর সহকারী উপদেষ্টা মাহাদী আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম, কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের  আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা, রুমিন ফারহানা এমপি, কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সাধারণ সম্পাদক  রুহীন হোসেন প্রিন্স, ঢাকা ১২ আসনের জামাতের এমপি সাইফুল আলম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভাইয়া, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সমকাল সম্পাদক একে আজাদ চৌধুরী, দৈনিক যুগান্তর সম্পাদক আব্দুল হাই সিকদার, নয়া দিগন্ত সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, বাংলাদেশ জাসদের সভাপতি নাজমুল হাসান প্রধানসহ দেশের বিশিষ্টজনেরা ইফতারের অংশ নেন।

ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের উদ্দেশ্যে করা হয় এই ইফতারের আয়োজন করে ভারতীয় দূতাবাস।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: