ফতুল্লায় কুপিয়ে জখমের দুইদিন পর যুবকের মৃত্যু

ফতুল্লা (‎নারায়ণগঞ্জ) প্রতিনিধি

‎নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে কুপিয়ে আহত করার দুদিন পর সাব্বির (৩০) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা

2026-03-07T15:24:07+00:00
2026-03-07T15:24:07+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
ফতুল্লায় কুপিয়ে জখমের দুইদিন পর যুবকের মৃত্যু
ফতুল্লা (‎নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:২৪ পিএম 
‎নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে কুপিয়ে আহত করার দুদিন পর সাব্বির (৩০) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার দিবাগত মধ্যরাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের হৃদ্‌রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ‎নিহত সাব্বির ফতুল্লা মডেল থানার পিঠালিপুল পূর্ব মামাপাড়া এলাকার বাসিন্দা ও নিহত ইস্রাফিলের ছেলে। স্থানীয়রা জানান, সাব্বিরের বাবা ইস্রাফিলকেও পূর্বে সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছিল।

‎জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি সাব্বির ও সোহাগ গ্রুপের মধ্যে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় সোহাগ গ্রুপের হামলায় সাব্বির আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সুস্থ হয়ে তিনি বাসায় ফিরে আসেন। এ ঘটনায় সাব্বিরের ভাই তানভীর আহম্মেদ বাদী হয়ে সোহাগ, খোকন, রাব্বিসহ সাতজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

‎পরবর্তীতে বুধবার (৪ মার্চ) রাত তিনটার দিকে সাব্বির সেহরি খেতে শিবু মার্কেট এলাকায় গেলে সোহাগ গ্রুপের সদস্যরা তার ওপর আবারও হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্বজনরা তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুদিন আগে সাব্বিরকে কুপিয়ে আহত করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: