নরসিংদীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ জন ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ জন

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত

2026-03-07T13:38:31+00:00
2026-03-07T13:38:31+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নরসিংদীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ জন ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ জন
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:৩৮ পিএম 

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসকদের উপস্থিতি ও সেবার মান পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে দেখা যায়, হাসপাতালের মোট ২১ জন চিকিৎসকের মধ্যে ৫ জন ছুটিতে থাকায় কর্মরত থাকার কথা ছিল ১৬ জনের। তবে নির্ধারিত সময় পর্যন্ত উপস্থিত ছিলেন মাত্র ৮ জন চিকিৎসক। পরে আরও দুইজন চিকিৎসক দেরিতে হাসপাতালে পৌঁছান।

এ সময় স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাসপাতালে চিকিৎসকরা সময়মতো উপস্থিত হন না—এমন অভিযোগের ভিত্তিতেই এ পরিদর্শন করা হয়েছে। বাস্তবেও দেখা গেছে অনেক চিকিৎসক নির্ধারিত সময়ে কর্মস্থলে ছিলেন না।

মন্ত্রী বলেন, চিকিৎসকরা একটি মানবিক পেশায় নিয়োজিত। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দায়িত্ব পালনে অবহেলা গ্রহণযোগ্য নয়। যারা নির্ধারিত সময়ে উপস্থিত হননি, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, দেশে জলাতঙ্ক প্রতিরোধে ব্যবহৃত রেবিক্স টিকা সরবরাহ নিশ্চিত করতে সরকার নগদ অর্থ দিয়ে টিকা সংগ্রহ করছে এবং পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় তা পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে ভবিষ্যতে এই টিকার সংকট থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুন এবং পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: