উখিয়ায় টানা ৪০ দিন নামাজ আদায়কারীদের পুরস্কার বিতরন

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যতিক্রমী উদ্যোগে টানা ৪০ দিন ফজরের নামাজ জামায়াতে আদায়কারী

2026-03-07T12:04:10+00:00
2026-03-07T12:04:10+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
উখিয়ায় টানা ৪০ দিন নামাজ আদায়কারীদের পুরস্কার বিতরন
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১২:০৪ পিএম 
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যতিক্রমী উদ্যোগে টানা ৪০ দিন ফজরের নামাজ জামায়াতে আদায়কারী ২৬ জন মুসল্লিকে পুরস্কৃত করা হয়েছে। এ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে চাকবৈঠা কেন্দ্রীয় জামে মসজিদে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বয়সের ২৬ জন মুসল্লির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৫ বছর থেকে শুরু করে ৬০ বছর বয়সী মুসল্লিরাও ছিলেন, যারা টানা ৪০ দিন মসজিদে জামায়াতে ফজরের নামাজ আদায় করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম মাস্টার কামাল উদ্দিন। সঞ্চালনা করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার মোক্তার আহমদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, রাজনীতিবিদ ও সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকার ইফতেখার উদ্দিন রাহাত, সিরাজুল কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের আয়োজক যুবনেতা তারেক উদ্দিন নিজেও টানা ৪০ দিন জামায়াতে ফজরের নামাজ আদায় করে প্রথম পুরস্কার লাভ করেন।

মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, সমাজে নামাজের প্রতি আগ্রহ বাড়াতে এবং তরুণ প্রজন্মকে মসজিদমুখী করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: