গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

স্টাফ রিপোর্টার

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার

2026-03-06T20:20:37+00:00
2026-03-06T20:20:37+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:২০ পিএম 
গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে প্রধান অতিথির  বক্তব্যে তিনি একথা বলেন। 

ইফতার মাহফিলে  প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন। 

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের সমস্যার সমাধান করতে হলে এর এ্যানাটমি সঠিকভাবে বুঝতে হবে। তিনি বলেন, কোনো সমস্যার ডায়াগনোসিস সঠিকভাবে না হলে এর ট্রিটমেন্ট সঠিক হবে না। 

তিনি সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রেরণের কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ইনফরমেশন শেয়ারিং এখন একটি হাইব্রিড সিস্টেমে আছে। ‌ বর্তমানে ডিভাইস বেজড সোসাইটিতে ইনফর্মেশন শেয়ারিং হচ্ছে অনেক বেশি। 

তাই সরকারকে আধুনিক সেবা দিতে হলে ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে। সেটা করতে পারলে গ্রাম পর্যায়েও মেধা বিকশিত হওয়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: