বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মন্ত্রী জানান, সম্প্রতি সরকারি হাসপাতালে ডিউটি চলাকালীন বেসরকারি হাসপাতালে রোগী দেখার দায়ে ডা. রাজেশ মজুমদার নামের এক চিকিৎসকের লাইসেন্স ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। শুধু চিকিৎসকই নন, যে বেসরকারি প্রতিষ্ঠানে তিনি রোগী দেখছিলেন, সেই হাসপাতালকেও শোকজ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন এবং সেই নির্দেশনা মোতাবেক দ্রুত এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, "প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাদের ডিউটি চলাকালীন কোনোভাবেই বেসরকারি চেম্বার বা ক্লিনিকে রোগী দেখতে পারবেন না। এটি সম্পূর্ণ নিষিদ্ধ।" তিনি আরও জানান, এই ধরনের অনিয়ম রোধে এখন থেকে সারা দেশে কঠোর গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।