জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে প্রশ্নের জবাব

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনের তথ্যের প্রতি পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। একই সঙ্গে ওই প্রতিবেদনের

2026-06-03T20:27:46+00:00
2026-06-03T20:27:46+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়
জাতিসংঘের অবস্থান পুনর্ব্যক্ত
জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে প্রশ্নের জবাব
অনলাইন ডেস্ক
বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:২৭ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনের তথ্যের প্রতি পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। একই সঙ্গে ওই প্রতিবেদনের নিহতের সংখ্যা ও তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে আওয়ামী লীগের উত্থাপিত প্রশ্নও নাকচ করেছে সংস্থাটি।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর প্রকাশিত প্রতিবেদনের তথ্য নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই।

প্রশ্নোত্তর পর্বে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে প্রতিবেদনে জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত কিছু তথ্য সঠিক নয়, বিশেষ করে নিহতের সংখ্যাকে ঘিরে তাদের আপত্তি রয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হওয়া ওই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন।

এছাড়া ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি চিঠির প্রসঙ্গও আলোচনায় আসে, যেখানে দাবি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কাছে প্রতিবেদনের তথ্য নিয়ে আপত্তি জানিয়েছেন।

এর জবাবে স্টিফেন দুজারিক বলেন, এটি মানবাধিকার দপ্তরের তৈরি একটি প্রতিবেদন এবং এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই বলে জাতিসংঘ মনে করে।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিভিন্ন দেশে অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার একটি বড় সমস্যা, যা উন্নয়নে বাধা সৃষ্টি করে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জনগণের অর্থ নিজ নিজ দেশে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: