নাফ নদীর কেওড়া বাগান থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

কক্সবাজার, সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ায় নাফ নদী সংলগ্ন কেওড়া বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি সাবমেশিন গান (এসএমজি), গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি।বৃহস্পতিবার

2026-03-05T15:32:07+00:00
2026-03-05T15:32:07+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
নাফ নদীর কেওড়া বাগান থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
কক্সবাজার, সংবাদদাতা
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৩:৩২ পিএম 
কক্সবাজারের উখিয়ায় নাফ নদী সংলগ্ন কেওড়া বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি সাবমেশিন গান (এসএমজি), গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

এর আগে বুধবার (৪ মার্চ) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর জিম্বংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ তল্লাশি অভিযানে এসব উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, নাফ নদী সংলগ্ন কেওড়া বাগান এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনা রয়েছে এমন তথ্য গোয়েন্দা সূত্রে জানা যায়। এ তথ্যের ভিত্তিতে জিম্বংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়। বুধবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) একটি টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার বিআরএম-১৫ থেকে প্রায় ৮০০ গজ উত্তরে এবং বিজিবির ৫.৫ নম্বর পোস্টের পূর্বদিকে নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানের ভেতরে তল্লাশি চালানো হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় সন্ত্রাসীদের কোনো উপস্থিতি পাওয়া না গেলেও পরিত্যক্ত অবস্থায় একটি মিয়ানমারে তৈরি এসএমজি, ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়ার হয়েছে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি সবসময় তৎপর রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: