‎বরগুনায় অবৈধ কাঠ কয়লার কারখানায় ১ লাখ টাকা জরিমানা

‎মোঃ রাসেল, বরগুনা জেলা সংবাদদাতা

‎পরিবেশ অধিদপ্তর-এর বরগুনা জেলা কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বরগুনা সদর উপজেলা-এর যৌথ উদ্যোগে অবৈধভাবে পরিচালিত

2026-03-05T13:34:03+00:00
2026-03-05T13:34:03+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
‎বরগুনায় অবৈধ কাঠ কয়লার কারখানায় ১ লাখ টাকা জরিমানা
‎মোঃ রাসেল, বরগুনা জেলা সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১:৩৪ পিএম 
‎পরিবেশ অধিদপ্তর-এর বরগুনা জেলা কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বরগুনা সদর উপজেলা-এর যৌথ উদ্যোগে অবৈধভাবে পরিচালিত একটি বায়ু দূষণকারী কাঠ কয়লার কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
‎বুধবার (০৪ মার্চ ২০২৬) বরগুনা সদরের ১০ নং নলটোনা ইউনিয়নের আজগরকাঠী গ্রামে এ অভিযান পরিচালিত হয়। 
‎অভিযানে দেখা যায়, কারখানাটি পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে কাঠ কয়লা উৎপাদন করে আসছিল, যা স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছিল।
‎ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ৮ নং ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সঙ্গে বায়ু দূষণকারী কাঠ কয়লা উৎপাদন কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
‎অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বরগুনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান। অভিযানে বরগুনা থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।
‎জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ দূষণকারী ও অবৈধভাবে পরিচালিত সকল শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থান নেওয়ার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
‎স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কাঠ কয়লার চুল্লির ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছিল। প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: