উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রাম সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৫ রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। মঙ্গলবার

2026-03-04T19:15:45+00:00
2026-03-04T19:15:45+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার
চট্টগ্রাম সংবাদদাতা
বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:১৫ পিএম 
কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৫ রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। মঙ্গলবার (০৩ মার্চ) দিবাগত রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায় এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা  মো. আলম (৩৩) মো. রশিদ (৪৪)সৈয়দ আলম (২৯)নূর কামাল  ৫. জাহেদ উল্লাহ, সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। 

র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, বালুখালী পান বাজার এলাকায় জনৈক আব্দুর রহমানের ভাড়া বাসায় একদল সশস্ত্র ডাকাত সমবেত হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯:৪৫ মিনিটে অভিযান চালায় র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাতেনাতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে আরও ২-৩ জন ডাকাত কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নিম্নলিখিত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়:১টি দেশীয় তৈরি পিস্তল ও ০১টি ম্যাগাজিন।৪ রাউন্ড তাজা গুলি ও ১টি ব্যবহৃত খোসা।১টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৩ রাউন্ড রাইফেলের গুলি।
২টি ফোল্ডিং স্টিলের চাকু ৩টি বিশেষ ধরনের ধারালো আংটি,৪টি মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের সিম কার্ড।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘ দিন ধরে কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা এবং ডাকাতির সাথে জড়িত। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ১নং আসামি মো. আলমের বিরুদ্ধে ২০২৪ সালে টেকনাফ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা ছিল।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং উদ্ধারকৃত অস্ত্রের উৎস নিশ্চিত করতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: