সাতকানিয়ায় পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ: ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা

2026-03-04T17:33:53+00:00
2026-03-04T17:33:53+00:00
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সাতকানিয়ায় পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ: ২ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম সংবাদদাতা
বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:৩৩ পিএম 
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ মার্চ) উপজেলার সত্যপীর মাজার সংলগ্ন বান্দরবান মহাসড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজালিয়া ইউনিয়নের বান্দরবান মহাসড়ক সংলগ্ন সত্যপীর মাজার এলাকায় একটি পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের কাজ চলছিল। পরিবেশ আইন তোয়াক্কা না করে গত কয়েকদিন ধরে স্কেভেটর দিয়ে পাহাড়ের মাটি সাবাড় করার খবর পায় স্থানীয় প্রশাসন। এর প্রেক্ষিতে আজ সেখানে ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। তিনি জানান, অভিযান চলাকালে পাহাড় কাটার সত্যতা মেলায় অভিযুক্ত শহিদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ইউএনও আরও বলেন-অনুমতি ছাড়া পাহাড় কাটা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। জরিমানার পাশাপাশি পাহাড় কাটার কাজ অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

মহাসড়ক সংলগ্ন প্রকাশ্য স্থানে এভাবে পাহাড় কাটায় গত কয়েকদিন ধরে স্থানীয় পরিবেশবাদীরা গভীর উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। প্রশাসনের এই তাৎক্ষণিক এবং কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল। তাদের মতে, নিয়মিত এমন তদারকি থাকলে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড রোধ করা সম্ভব হবে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: