পটুয়াখালীতে আদালতে দুই আইনজীবির মারামারি, মূলতবি আদালতের কার্যক্রম

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের শুনানি চলাকালীন দুই আইনজীবির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় বিশৃঙ্খলার সৃষ্টি হলে বিজ্ঞ সিনিয়র

2026-03-04T15:55:46+00:00
2026-03-04T15:55:46+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
পটুয়াখালীতে আদালতে দুই আইনজীবির মারামারি, মূলতবি আদালতের কার্যক্রম
পটুয়াখালী প্রতিনিধি
বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:৫৫ পিএম 

পটুয়াখালী কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের শুনানি চলাকালীন দুই আইনজীবির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় বিশৃঙ্খলার সৃষ্টি হলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি আদালতের কার্যক্রম সাময়িক মূলতবি করে এজলাস থেকে বের হয়ে যান। 

বুধবার (৪ মার্চ)  বেলা বারোটার দিকে কলাপাড়া আদালতের এজলাসে শুনানি কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে। 

আদালত সূত্র, আইনজীবি ও বিচারপ্রার্থীদের সূত্রে জানা যায়, বেলা বারোটার দিকে জমিজমা সংক্রান্ত সিআর ১০/২০২৫ নং মামলার শুনানি শুরু হয়। এসময় মামলার আসামীদের স্থায়ী জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবীরা। বিষয়টি নিয়ে এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্যে হট্রগোল শুরু হয়। একপর্যায়ে সিনিয়র আইনজীবি হাফিজুর রহমান চুন্নু অপর আইনজীবি নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার সঙ্গে সঙ্গে সাময়িক সময়ের জন্য আদালত মূলতবি করে এজলাস থেকে বেড়িয়ে যান বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।

কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির উদ্দিন বলেন, আদলতে আইনজীবিদের মধ্যে হট্রগোল ও  দুই আইনজীবির মধ্যে তর্কাতর্কির ঘটনার সমঝোতা হয়েছে। আমরা আইনজীবিরা বসে বিষয়টি সমাধান করে দিয়েছি।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: