মুন্সীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে বেদে সম্প্রদায়ের দুই যুবকের মৃত্যু

লৌহজং (মুন্সীগঞ্জ)সংবাদদাতা

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে সানারুল (৩৪) ও সাগর (৩২) নামের দুই যুবক নিহত হয়েছেন। বুধবার

2026-03-04T15:31:44+00:00
2026-03-04T15:31:44+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
মুন্সীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে বেদে সম্প্রদায়ের দুই যুবকের মৃত্যু
লৌহজং (মুন্সীগঞ্জ)সংবাদদাতা
বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:৩১ পিএম 

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে সানারুল (৩৪) ও সাগর (৩২) নামের দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (০৪ মার্চ, ২০২৬) বেলা ১১টার দিকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতদের পরিচয় নিশ্চিত করে জানা গেছে, ছানারুল লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের শহিদুলের ছেলে এবং সাগর একই এলাকার ফরহাদের ছেলে। তারা দুজনেই স্থানীয় বেদে সম্প্রদায়ের সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (০৩ মার্চ) রাতে উপজেলার সাতঘড়িয়া এলাকার একটি ক্লিনিকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ওই দুই যুবক। এসময় উত্তেজিত জনতা তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত ও অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাদের মৃত্যু ঘটে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেছিল। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: