বিশ্বনাথে ঝোপের ভেতর থেকে অজ্ঞাতনামা মানব কঙ্কাল উদ্ধার

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

সিলেটের বিশ্বনাথ থানা এলাকায় ঝোপের ভেতর থেকে একটি অজ্ঞাতনামা মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১২টা

2026-03-03T16:59:36+00:00
2026-03-03T16:59:36+00:00
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
বিশ্বনাথে ঝোপের ভেতর থেকে অজ্ঞাতনামা মানব কঙ্কাল উদ্ধার
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:৫৯ পিএম 
সিলেটের বিশ্বনাথ থানা এলাকায় ঝোপের ভেতর থেকে একটি অজ্ঞাতনামা মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামে সাবেক মেম্বার ফারুক আহম্মদ (৬৫), পিতা-মৃত তজমুল আলীর দোতলা বসতবাড়ির উত্তর পাশে বাউন্ডারি ওয়াল সংলগ্ন ঝোপের ভিতর কঙ্কালটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল প্রায় ৪টার সময় তাজুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে প্রথম মানব কঙ্কালটি দেখতে পান। পরে তিনি পাশের একটি নির্মাণাধীন বাড়ির শ্রমিকদের বিষয়টি জানান। শ্রমিকরা বাড়ির মালিক ফারুক আহম্মদকে অবগত করলে তিনি বিষয়টি দয়াল উদ্দিন তালুকদার, চেয়ারম্যান, বিশ্বনাথ সদর ইউনিয়নকে জানান। পরবর্তীতে চেয়ারম্যান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশ জানায়, কঙ্কালটি প্রায় ৭ থেকে ৮ মাস আগের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি পুরুষ না নারী—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কঙ্কালের পাশে লম্বা একগুচ্ছ চুল পাওয়া গেছে।

এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: