কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি মহিলা মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে।গতকাল সোমবার দিবাগত রাত ২টায় উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন

2026-03-03T16:08:54+00:00
2026-03-03T16:08:54+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:০৮ পিএম 
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি মহিলা মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল সোমবার দিবাগত রাত ২টায় উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন নুরালি মহিলা মাদ্রাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ মাদ্রাসাটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন।

মাদ্রাসাটির মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম বলেন, আমাদের এই মাদ্রাসায় এলাকার ৮৫ জন ছাত্রী লেখাপড়া করে। এরা রাতে নামাজ পড়ে বাড়ি চলে যায়। রাত ২টার দিকে চিৎকার চেঁচামেচি শুনে আমি মাদ্রাসায় ছুটে আসি। এসে দেখি মাদ্রাসাটিতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে।এ সময় আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা আসতে আসতে মাদ্রাসাটির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে নতুন তরে ঘর তোলার মতো আমাদের কোনো অর্থ নাই। দ্রুত নতুন ঘর তুলতে না পারলে আমাদের মাদ্রাসার ৮৫ জন ছাত্রীর শিক্ষাজীবন হুমকির মধ্যে পড়বে। তাই নতুন ঘর তোলার জন্য আমরা জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সাহায্য কামনা করছি।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: