কিশোরগঞ্জের নিখোঁজের ২৬ দিন পর টয়লেটের ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার

ভৈরব ( কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২৬ দিন পর টয়লেটের ট্যাংকির ভিতর থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে নিহতের দাদা মরদেহটি টয়লেটের

2026-03-03T15:39:31+00:00
2026-03-03T15:39:31+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
কিশোরগঞ্জের নিখোঁজের ২৬ দিন পর টয়লেটের ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভৈরব ( কিশোরগঞ্জ) সংবাদদাতা
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:৩৯ পিএম 
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২৬ দিন পর টয়লেটের ট্যাংকির ভিতর  থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে নিহতের দাদা মরদেহটি টয়লেটের ট্যাংকির ভিতর দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে । নিহত শিশু উপজেলার  ছয়সূতী ইউনিয়নের কাঠাল তলা গ্রামের শাহিন মিয়ার পুত্র আশরাফুল  ইসলাম ( বয়স ৪ মাস) মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে ।

নিহতের পরিবার ও এলাকাবাসিরা জানান,গত ৫ ফেব্রুয়ারী শিশুটির মা দুপুর বেলায় শিশুটিকে  ঘরের ভিতর দোলনায় ঘুম পাড়িয়ে  বাড়ির পাশে কাজে যায় । কিছুক্ষণের মধ্যেই ফিরে  এসে শিশুটিকে দোলনায় না পেয়ে বিভিন্ন জায়গায়  খোজাঁখোজি করে ও সন্ধান পাননি। পরে কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন । 

শিশুটির দাদী জানান, শিশুর চাচা, চাচীদের সাথে দীর্ঘদিন ধরে তার মা- বাবার পারিবারিক বিরোধ চলে আসছে । হয়তো  এ কারনে তার চাচী অপহরণ করে  এ হত্যাকান্ড ঘটিয়ে মরদেহ টয়লেটের ট্যাংকির ভিতর ফেলে দেয়। এ ঘটনায় নিহতের মা,বাবাসহ স্বজনরা  ঘটনার তদন্ত করে হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবী জানান। 

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ জানান,মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । পোস্ট মটর্টেম রিপোর্ট পেলে জানাযাবে হত্যাকান্ডের মূল কারন। 



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: