ঠাকুরগাঁওয়ে অসহায় দরিদ্রদের মাঝে ছাগল ও টিউবল বিতরণ

ঠাকুরগাঁও সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেনের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে গবাদিপশু ও টিউবল বিতরণ করা হয়েছে। জেলা জামায়াতের কার্যালয়ের সামনে ও সদর উপজেলার

2026-03-02T18:49:45+00:00
2026-03-02T18:49:45+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ঠাকুরগাঁওয়ে অসহায় দরিদ্রদের মাঝে ছাগল ও টিউবল বিতরণ
ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:৪৯ পিএম 
ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেনের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে গবাদিপশু ও টিউবল বিতরণ করা হয়েছে। জেলা জামায়াতের কার্যালয়ের সামনে ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় মানুষদের মাঝে ৩৬ টি গবাদি পশু ছাগল ও ৭ টিউবয়েল বিতরণ করা হয়।
জামায়াতের ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।

এ সময়ে দেলাওয়ার হোসেন বলেন, মানুষগুলো যেন ঠিকমতো থাকতে পারে ঠিকমতো চলতে পারে সেই দিকটি খেয়াল রেখে ঠাকুরগাঁও সদর উপজেলা বাসির পাশে আগেও যেমন ছিলাম এখনো ঠিক তেমনি আছি। আমরা সকল ধর্মের মানুষেরা একে অপরের পাশে থাকবো। আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। কে কি বলছে বলে যাক আমরা কখনো হিংসার রাজনীতি করতে চাই না। আমরা জনগণের পাশে থেকে সব সময় সহযোগিতা করেই যাব।

সেখানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের জেলা, সদর উপজেলা, ইউনিয়নের নেতাকর্মীরা।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: